সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৭১টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। উদ্ধার করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ইছামতি নদী, দানিয়াপাড়া ও চোরমর্দ্দন প্লাবনভূমি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী (রাজস্ব) এস এম সিরাজুল ইসলাম।
অভিযান চলাকালে প্রায় ১৪ হাজার ফুট দৈর্ঘ্যের ৭১টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো বিনষ্ট করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মৎস্য আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.