হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক। বক্তব্যে তিনি নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাম্য, দ্রোহ ও প্রগতির চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি কবি অধ্যাপক ড. আবুল হায়াত ইসমাইল। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় সেমিনারে নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রুজিনা পারভীন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক, উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি আহম্মদ হোসেন বাবু, জামায়াতের সহ-সেক্রেটারি হারুন অর রশিদসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা ও সেমিনার শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.