মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ‘লাকি এন্টারপ্রাইজের’ মালিক মোলায়েম হোসেনের ডিলারশিপ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ঝাঁপা ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁরা এ নিয়োগপ্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিতর্কিত ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের দাবি জানান।
বক্তারা বলেন, সার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ। তাই ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত নীতিমালা অনুসরণ করা জরুরি। কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
এ সময় ঝাঁপা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে সার ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.