
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বশুরবাড়ির পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ির পুকুর সেচ দেওয়ার জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান আবুল কালাম আজাদ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পড়ে যান তিনি। স্বজনরা উদ্ধারের আগেই তাঁর মৃত্যু হয়।
কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.