নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
রোববার (১৮ অক্টোবর) তিনি ইজতেমা মাঠে গিয়ে প্রস্তুতিমূলক কাজ সরেজমিনে তদারকি করেন। এ সময় বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটের উন্নয়ন, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, আলোকসজ্জা এবং যাতায়াতব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন এবং মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত পালনের পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর সিটি করপোরেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
পরিদর্শনকালে সিটি করপোরেশনের প্রশাসক বিশ্ব ইজতেমার মুরুব্বিদের সঙ্গে প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এ সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.