যশোর প্রতিনিধি
যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর আব্দুস সালাম আজাদ। রোববার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি যশোর সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
যোগদান উপলক্ষে সরকারি সিটি কলেজের শিক্ষক-কর্মকর্তাদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুকুল হায়দার, যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সম্পাদক আব্দুল হালিম, ড. আনোয়ার ইকবাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মদন মোহন দাস, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের হিসাব বিভাগের উপপরিচালক ফজলুর রহমান, অডিট কর্মকর্তা খুরশিদ মল্লিক এবং সিটি কলেজের প্রধান সহকারী আসলাম হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.