টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৮০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (বিজ)। রোববার (১৯ অক্টোবর) টুঙ্গিপাড়া শাখা অফিস হলরুমে সংস্থাটির সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।
শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সুপারভাইজার আব্দুল হান্নানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিজের টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. সবুজ সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজের প্রধান কার্যালয়ের শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সহকারী পরিচালক শাহী মাছুমা আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, কৈশোর কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মামুনুর রশিদ।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়ার মোয়া, মুড়ির মোয়া, চিনি,মুড়ি ও চিড়া। দুর্গাপূজার আনন্দ অসহায় পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ৮০টি পরিবারের প্রতিনিধিদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.