পলাশ (নরসিংদী) প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে কোনো বিভেদ হতে দেবে না। সবাই বাংলাদেশি—এই আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
রোববার (১৮ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পৃথিবীতে মা দুর্গার আগমনের মধ্য দিয়ে অন্যায়, অনিয়ম ও দুঃশাসন দূর করার যে শিক্ষা পাওয়া যায়, তা থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে সমাজের অন্যায়-অনিয়ম দূর করতে হবে। গড়ে তুলতে হবে শান্তিপূর্ণ সমাজ ও সম্প্রীতির বাংলাদেশ।
পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন মন্ত্রী। এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.