পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে প্রবীণ জনগোষ্ঠীর আয়নিরাপত্তা ও উন্নয়নে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে প্রকল্প সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রবীণদের মধ্যে শতাধিক ছাতা বিতরণ করা হয়।
‘ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন সভাপতিত্ব করেন। রিকের মইনুল হক সভা সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা, সমবায় কর্মকর্তা শাহিদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম ভূঁইয়া, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় প্রবীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, আয়নিরাপত্তা এবং ভবিষ্যতে তাঁদের কল্যাণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে প্রবীণদের মধ্যে শতাধিক ছাতা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.