নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মুন্সীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
রোববার (১৮ অক্টোবর) মহাঅষ্টমী উপলক্ষে তিনি জেলার শ্রীনগর থানার দাসপাড়া এবং সিরাজদিখান থানার রশুনিয়া ও ইছাপুরা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহফুজুর রহমান, শ্রীনগর ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.