কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে শাড়ি তুলে দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মো. মঞ্জুরুল হক রাহাদ।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব রায় ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
এ ছাড়া জামায়াত নেতা মো. রাহাতুল ইসলাম শাকিল, মো. জাহিদুল ইসলাম, কচুয়া হিলফুল ফুজুলের সভাপতি জুবায়ের হোসেন রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. মঞ্জুরুল হক রাহাদ বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতির উৎসব। সরকারের পক্ষ থেকে দেওয়া এই উপহার পূজা উদ্যাপনে প্রান্তিক মানুষের আনন্দ আরও বাড়িয়ে দেবে।”
তিনি সব ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.