আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
গ্যাস খাতের বর্তমান সংকট, বৈশ্বিক পরিস্থিতি ও প্রাকৃতিক প্রতিকূলতা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে নওগাঁর আত্রাইয়ে লিফলেট বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রামাণিকের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও দোকানপাটে লিফলেট বিতরণ করেন। পথচারী ও সাধারণ মানুষের হাতেও এসব লিফলেট তুলে দেওয়া হয়।
লিফলেটে গ্যাস সংকটের পেছনে বৈশ্বিক পরিস্থিতি ও প্রাকৃতিক প্রতিকূলতার বিষয়গুলো তুলে ধরা হয়। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা, হরমুজ প্রণালীতে পরিস্থিতির কারণে এলএনজি পরিবহন ব্যাহত হওয়া, সাগরে বৈরী আবহাওয়ায় জাহাজ থেকে গ্যাস খালাসে জটিলতা এবং কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বিঘ্নের বিষয় উল্লেখ করা হয়।
আজাদ আলী প্রামাণিক বলেন, গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি ও বাস্তব তথ্য জনগণের সামনে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। বৈশ্বিক পরিস্থিতি ও প্রাকৃতিক কারণে সৃষ্ট সংকট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন আলম ও শামীম আহমেদ, সদস্য লুৎফর রহমান লিটনসহ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.