পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত ১৬ জন সহকারী শিক্ষককে বরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পলাশ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলেখা শারমিন। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পলাশ উপজেলা শাখার সভাপতি মো. সুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম ও উমর ফারুক।
অনুষ্ঠানে নবযোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.