যশোর প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) হিসেবে যোগদান করেছেন নজরুল ইসলাম। এর আগে তিনি খুলনার সরকারি সুন্দরবন কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে যশোর শিক্ষাবোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে পদায়ন করা হয়।
শিক্ষাবোর্ডে যোগদানের পর চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মুহাম্মদ সালাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
নবাগত উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নজরুল ইসলাম বলেন, তিনি নিজেও একজন শিক্ষক। বর্তমানে শিক্ষা বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও শিক্ষকদের সহকর্মী হিসেবেই বিবেচনা করেন। শিক্ষকদের ‘বস’ হিসেবে নয়, বরং সহকর্মী হিসেবে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.