ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশে বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “আমরা সবাই মিলে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। এই সাম্য ও ভ্রাতৃত্ব যেন সারাজীবন বজায় থাকে, সৃষ্টিকর্তার কাছে সেটাই চাই। আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।”
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেন। সালথা সাহাপাড়া পূজামণ্ডপে পৌঁছালে নবগঠিত উপজেলা যুবদলের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শামা ওবায়েদ বলেন, দেশের উন্নয়নের ধারায় প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পুলিশ ও প্রশাসন পূজার নিরাপত্তায় দিন-রাত কাজ করছে। নারীরা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সব ধর্মের মানুষ সমান অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের সুফল পাবেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর ও বিএনপি নেতা খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.