মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর পৌর শহরের থানতলী বেড়িবাঁধ এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলাম মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। শহিদুল ইসলাম মৃধা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের থানতলী এলাকার মৃত আব্দুর রব মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ইটেরপোল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আজাহার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল থানতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় শহিদুল ইসলাম মৃধাকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাঁকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.