বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সীমান্তবর্তী এলাকায় ৩৫ বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের ১৩২ বোতল ভারতীয় মদ এবং ১৮ হাজার টাকা মূল্যের ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় মিজানুর রহমান (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে জামালপুরের সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৬৬ নম্বর সীমান্ত পিলারের কাছে জামাইপাড়া এলাকায় অভিযান চালায় ইজলামারী বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ মিজানুর রহমানকে আটক করেন ধানুয়া-কামালপুর বিওপির সদস্যরা। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার (২১ অক্টোবর) মদ ও ইয়াবা জব্দের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.