ঝালকাঠি প্রতিনিধি
এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও কাঁঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিনের মা মোসা. নুরভানু বেগমের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজার জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান খান বিপ্লব, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, বড়ইয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. জসিম উদ্দিন, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. সফিকুল ইসলাম মিলন, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক মো. শহীদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা।
নুরভানু বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং ঝালকাঠি, কাঁঠালিয়া, নলছিটি, রাজাপুর ও ভান্ডারিয়া প্রেসক্লাবের নেতারা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতারাও শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নুরভানু বেগম (৮০) মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.