নড়াইল প্রতিনিধি
নড়াইলে সামাজিক ও ধর্মীয় সেবামূলক সংগঠন ঊষার আলো সূর্যসংঘের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা শাফায়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাস্টার জাকির হোসেন, জুলাইযোদ্ধা আল আমিন মণ্ডল, শাহারুল আলম, রাফায়েতুল হক তমাল, এস এম তন্ময় রেজা, আমিনুর রহমান, আবু জর, হাফেজ মঈন খান ও উসমান গণীসহ অন্যরা।
সম্মেলনে সদস্যদের কণ্ঠভোটে ব্যবসায়ী আমিনুল ইসলাম সভাপতি এবং আবু সালেহ মোহাম্মদ গোফরান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সালাউদ্দিন ইউসুফ। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মুহাদ্দিস হোসেন বাপ্পা, সাইফুল ইসলাম বকুল, ইরফানুল বারী উজ্জ্বল, মাওলানা জহুরুল ইসলাম ও মাওলানা হেদায়েত হোসাইন।
সম্মেলন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে দ্রুত পূর্ণাঙ্গ জেলা ও উপজেলা কমিটি গঠনের ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.