ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে ৬০ জন এসএসসি পরীক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘আলোকিত আগামী’ স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নাচনমহল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধার বিকাশ এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা, বাংলাদেশ সিভিল সার্ভিসের কাস্টমস কর্মকর্তা মো. নাইমুর রহমান এবং ‘আলোকিত আগামী’ সংগঠনের সদস্যসচিব মো. মাহাফুজ হোসেন।
সংগঠনের সভাপতি মো. আব্দুল্লাহ আল তাকদীরের সভাপতিত্বে অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
এ সময় শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, নৈতিক মূল্যবোধ ধারণ এবং দেশ ও সমাজের কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘আলোকিত আগামী’ স্বেচ্ছাসেবী সংগঠনের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.