গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. নাসরুল্লাহ (৩০) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক নাসরুল্লাহ চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত। তিনি মসজিদসংলগ্ন বাসভবনে থাকেন।
স্থানীয়দের অভিযোগ, বুধবার বিকেলে ওই ইমাম স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে তাকে চুমু খেয়ে বলাৎকারের চেষ্টা করেন তিনি। পরে সন্ধ্যায় ওই ছাত্র বিষয়টি স্থানীয়দের জানালে তাঁরা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাসরুল্লাহকে আটক করে থানায় নিয়ে যান। তবে অভিযুক্ত ইমাম চুমু দেওয়ার কথা স্বীকার করলেও বলাৎকারের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.