মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে রাজু আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন বাখরবা গ্রামের মকবুল বিশ্বাস ও চেনের উদ্দিনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রাজু আহমেদ, আব্দুল বিশ্বাস, সামেলা বেগম ও চেনের উদ্দিনসহ দুই পক্ষের সাতজন আহত হন। আহত ব্যক্তিরা শৈলকুপা ও কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে বাখরবা এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.