মেলান্দহ(জামালপুর)প্রতিনিধি
নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জামালপুর প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ এবং সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, শরিফুল ইসলাম ঝোকন ও মোস্তাফিজুর রহমান।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নেত্রকোনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারের দাবি তোলেন তাঁরা।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাঁদের দাবি তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.