
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজারের কুটেমনি সেতুর নিচে খালের পানিতে পড়ে থাকা প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), শেরপুর। নিহত নারীর নাম ঝিনুক আক্তার। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন সেতুর নিচে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তাঁরা বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশকে জানান। পরে গ্রাম পুলিশ ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে এবং এর ভেতর থেকে নারীর মরদেহ বের করে। পরে নিহতের পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়। একপর্যায়ে পিবিআই শেরপুর তাঁর পরিচয় শনাক্ত করে।
নিহত ঝিনুক আক্তারের বাবার নাম মো. শাকিল এবং মায়ের নাম বেবী। তাঁর ঠিকানা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের ১৪১ নম্বর বাসা, ব্লক-৪।
এর আগে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছিলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
তবে ঝিনুক আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.