কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫৩ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার ও পাঁচজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজের হলরুমে ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের উদ্যোগে এ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফ খাঁন, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, সাংবাদিক প্রশান্ত অধিকারী ও মিজানুর রহমান বুলু, শিক্ষক গোবিন্দ চন্দ্র বাড়ৈ, সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক হালদার এবং কৃতি শিক্ষার্থী তবু বালা ও স্বর্ণা ঢালী।
আলোচনা সভা শেষে ৫৩ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার এবং পাঁচজন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি এস এম জিলানী তাঁদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘ দীর্ঘদিন ধরে সততার সঙ্গে এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ জন্য সংগঠনের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে মাদক প্রতিরোধে সংগঠনের সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মাদক এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ যুবসমাজই সমাজ, রাষ্ট্র ও দেশের চালিকাশক্তি। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে না পারলে সমাজ ও রাষ্ট্র মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
মাদক প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.