দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে মসজিদে নামাজের পর হাদিস আলোচনা করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের কুর্শা ইউনিয়ন আমির জয়নাল আবেদীনসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আসরের নামাজের পর উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রামের তারাচাঁদ মণ্ডলপাড়া এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজের পর মসজিদে দ্বীনি আলোচনা চলাকালে জামায়াতের ইউনিয়ন আমির জয়নাল আবেদীন ও কুর্শা ইউনিয়ন বিএনপির সদস্য আজিম উদ্দিন বাবলুর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে বিএনপি নেতা আজিম উদ্দিন বাবলু ও স্বপন নামে এক কর্মীসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, হাদিস আলোচনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.