সুজন মজুমদার, রামপাল প্রতিনিধিঃ
“নয়পেরিয়ে দশে পর্দাপন-সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার সুন্দরবন মহিলা কলেজে সকাল সাড়ে ১১ টায় আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। মোল্লা গোলাম ইয়াসিনের সঞ্চালনায় ও সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ খালিদ আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল, এশিয়ান টিভির রামপাল প্রতিনিধি সুজন মজুমদার, শিক্ষক ইজেরদার নাহিদুল ইসলাম, আব্দুল মুক্তাদির, হিরণ চন্দ্র দাস, রিজাউল করিম, রফিকুল ইসলাম, জান্নাতুল মাওয়া সাংবাদিক তানজীম আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা এশিয়ান টিভির উত্তরোউত্তর সফলতা কামনা করে বলেন, মাঠ পর্যায় সকল ধরনের সাধারণ মানুষের কথা তুলে ধরে সংবাদ পরিবেশন করেন এশিয়ান টেলিভিশন। সাংবাদিকদের একটি সংবাদ যেমন নিরপরাধ মানুষকে অপরাধী করতে পারে তেমনি একজন অপরাধীকেও নিরপরাধ করতে পারে। তাদের কলম অনেক শক্তিশালী। তাই ন্যায় ও সততার সাথে আগামীতেও সত্য সংবাদ পরিবেশ করবেন বলে আশা ব্যক্ত করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.