পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও বজ্রপাতের ঝুঁকি কমাতে নওগাঁর পত্নীতলায় তালবীজ রোপণ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির আয়োজনে নজিপুর-নওগাঁ সড়কের পুঁইয়া মোড় থেকে কাটাবাড়ী মোড় পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি ইউনুছার রহমান হেবজুল, ভয়েসের নির্বাহী পরিচালক মো. মামুনুর রেজা স্বাধীন, ওয়াটার অ্যান্ড ক্লাইমেট কো-অর্ডিনেটর ইয়ামালিখ আব্দুল্লাহ, পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক জুয়েল আলম, সহসাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার, নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সোনালী রেডিও ক্লাবের সভাপতি মামুনুর রশীদসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.