মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁরা সবাই শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়কান্দী এলাকায় পৌঁছালে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার শামীম রেজা জানান, মাগুরা জেলা থেকে সাত শিক্ষার্থী সকালে ফরিদপুরে একটি কর্মশালায় অংশ নিতে এসেছিলেন। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.