জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের জন্য জমি দান ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমা উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দিঘালআইট গ্রামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আফছার মুরতাজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাস্টার আলমগীর কবির ও মাওলানা তৈয়বুর রহমান।
কার্যালয় নির্মাণের জন্য জমি দান করেন মুজাহিদুল ইসলাম ও আলহাজ আব্দুর রশিদ। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.