ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইকে থাকা মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামীসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তাঁর ছোট ছেলে শাওন (৭)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে বালুবোঝাই একটি ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে সেটি মহাসড়কে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে আটকে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক থেকে আহত তিনজন এবং প্রাইভেটকার থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমি বেগম ও তাঁর ছেলে শাওনকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.