কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কসংকেত ১ দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৬টায় নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা উপকূলের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং সাগরও কিছুটা উত্তাল। তবে এখন পর্যন্ত এলাকায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।
পরিস্থিতি বিবেচনায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে দূরবর্তী সতর্কসংকেত ১ দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.