মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যে বয়সে বাবার কোলে চড়ে আদুরে কণ্ঠে ডাক দেওয়ার কথা, সেই বয়সেই অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এক বছরের শিশু আদৃতা। তার বাবা মাসুদুর রহমান (৩৩) দুই কিডনি অকেজো হয়ে বর্তমানে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে জীবনধারণ করছেন। তাঁকে বাঁচাতে প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু আর্থিক সংকটে চিকিৎসার খরচ জোগাড় করতে পারছে না পরিবারটি।
মাসুদুর রহমান মনিরামপুর পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক জমিরুল ইসলামের বড় ছেলে। একসময় হাসিখুশি ও কর্মচঞ্চল মাসুদ এখন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁর জীবন বাঁচাতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এ জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও পরিবারের পক্ষে তা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
ছেলের চিকিৎসা ও নাতনির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন মাসুদের বাবা-মা। একদিকে প্রিয় সন্তানকে বাঁচানোর আকুতি, অন্যদিকে চিকিৎসার ব্যয় বহনের অসামর্থ্য—সব মিলিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
এ অবস্থায় মাসুদের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দেশ-বিদেশে অবস্থানরত মানবিক মানুষের প্রতি আবেদন জানিয়েছে পরিবার। তাঁদের আশা, সবার সামান্য সহযোগিতায় আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন মাসুদ। বাবার স্নেহ-ভালোবাসায় বেড়ে ওঠার সুযোগ পাবে ছোট্ট আদৃতা।
সহায়তা পাঠানোর ঠিকানা
* হিসাবের নাম: মাসুদুর রহমান
* ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি
* হিসাব নম্বর: ২৩২১৮০১০২২৬১৫
* শাখা: মনিরামপুর, যশোর
* বিকাশ নম্বর: ০১৭১৪-১৭৮২১২ (ব্যক্তিগত)
* হিসাবের নাম: মাসুদুর রহমান
মাসুদের চিকিৎসায় সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করতে এবং মানবিক আবেদনটি অন্যদের কাছে পৌঁছে দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার। আপনাদের সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.