ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বাড়ির আঙিনায় খেলার সময় পানিভর্তি গর্তে পড়ে মো. আবু সুফিয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার হাটঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান ওই গ্রামের সুজন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটির মা ঘরের ভেতরে আসরের নামাজ আদায় করছিলেন। এ সময় বাড়ির আঙিনায় খেলছিল সুফিয়ান। নামাজ শেষে ছেলেকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সুফিয়ানের সঙ্গে খেলতে থাকা সমবয়সী এক প্রতিবেশী শিশু জানায়, সে পানিতে পড়ে গেছে।
পরে বাড়ির পেছনে পানিভর্তি গর্তে ছেলেকে ভাসতে দেখেন মা। এ সময় শিশুটির চাচা সুমন মিয়া দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.