মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে ২০৫ গ্রাম গাঁজাসহ মো. সুজন বেপারী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম বালিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৫ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম বালিগ্রাম এলাকায় অভিযান চালান। এ সময় ২০৫ গ্রাম গাঁজাসহ সুজন বেপারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের সোলেমান বেপারীর ছেলে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, সুজন বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.