নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.