দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে ২১ মামলার পলাতক আসামি আব্দুল মতিন (৪৫) গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে সাতটি মামলায় সাজা পরোয়ানা ও ১৪টি মামলায় সিআর পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মতিন ওই গ্রামের বাসিন্দা।
দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাতটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মতিনকে গ্রেপ্তার করা হয়।
পরে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.