ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সারাদেশে মব সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিবাদ মিছিল ও সভা করেছে উপজেলা কৃষকদল।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষকদলের উদ্যোগে মিছিলটি সরাইলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান। সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব জয়নাল আবেদিন।
এ সময় উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলাল খন্দকার, আবদুল বারেক, কামাল খন্দকার, নজরুল খন্দকার, জুবায়দুর রহমান খোকন, নুরে আলম, রোমান মিয়া ও মাওলানা ওসমান উদ্দিনসহ বিএনপি ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি নেতা এনামুল হক লোকমান, মীর হাসেন আলী, তাবুক বিএনপির সভাপতি জামাল খন্দকার, সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান মজনু এবং অরুয়াইল, পাকশিমুল, শাহবাজপুর ও পানিশ্বর ইউনিয়ন কৃষকদলের নেতারা সভায় অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সরাইলে মব সন্ত্রাসের ঘটনা ঘটছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। মব সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.