সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. কাওছার আহমদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এসএমপির গোয়েন্দা শাখার একটি দল জালালাবাদ থানাধীন উপরপাড়া পয়েন্টের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় কাওছার আহমদকে আটক করে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক কাওছার আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফেদারগাঁও গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে।
এসএমপির মিডিয়া সেল জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.