মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে প্রকাশ্যে মদ পান করার অভিযোগে মো. আবুল বাসার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী বাজারের একটি দোকানে বসে প্রকাশ্যে মদ পান করার অভিযোগে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ড দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল বাসার উপজেলার মেন্দিপুর গ্রামের আবুল হাসেম তালুকদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আটক ব্যক্তিকে পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.