সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চানাচুর, চিপস, নুডলসসহ প্রায় দুই লাখ টাকার ভোগ্য ও শিশু খাদ্যপণ্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারের গুদারাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া এবং বেঞ্চ সহকারী শিপলু চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
অভিযানে গুদারাঘাট এলাকার মামুন মিয়ার মামুন স্টোর, আবুল কাশেমের কাশেম স্টোর ও খাইরুল ইসলামের আবেদীয়া স্টোর থেকে এসব খাদ্যপণ্য উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ভবিষ্যতে এ ধরনের ভেজাল ও অননুমোদিত পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.