সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ার ঘটনায় রোমান (১৭) নামে দারাজের এক ডেলিভারিকর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের কামারবাড়ী এলাকায় কালীগঞ্জ-টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে পার্সেল ডেলিভারির জন্য মোটরসাইকেল নিয়ে বের হন রোমান। দুপুরে ডেলিভারি শেষে ফেরার পথে কামারবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বারেক মিয়ার মুদি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হন রোমান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত রোমানের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.