পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।
উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সহসভাপতি সাদেকুল বারি, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিচার্ড, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, এ জেড মিজান ও রমজান আলী সরদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা রায়হান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম, শাহির হোসেন শিপু, নাজমুল ইসলাম, বিপ্লব ও রফিকুল ইসলাম এবং নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, তানিম ও রয়েল। এ সময় ছাত্রনেতা রাকিবুল হাসান, সেকেন্দার আলী বিশ্বাস, শাহিদ ইসলামসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা র্যালিতে অংশ নেন। র্যালিটি পত্নীতলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.