কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
‘মাদককে না বলি, ক্রীড়া দিয়ে জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় শুরু হয়েছে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা ও খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ আয়োজন করেছে স্বপ্ন সিঁড়ি ফুটবল একাডেমি।
বুধবার (২৮ অক্টোবর) রাতে কচুয়া সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্লাডলাইটের আলোয় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও কচুয়া জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ। এ সময় তিনি যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসফিকুর রহমান মাসুম, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, ছাত্রদল নেতা শেখ রিয়াজ এবং কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক শেখ সুজন ও খান সুমন, স্বপ্ন সিঁড়ি ফুটবল একাডেমির কর্মকর্তা নাঈম বিশ্বাস, সাব্বির শেখ ও রমজানসহ অংশগ্রহণকারী ১৬টি দলের সভাপতি, সম্পাদক, ম্যানেজার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করেন রেফারি মো. সুমন মোড়ল ও মেহেদী হাসান। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় রিয়াজুল ঢাকা একাদশ ও কচুয়া তরুণ একাদশ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে।
ফ্লাডলাইটের আলোয় রাতের এই ফুটবল আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো উপভোগ করতেও দর্শকদের আগ্রহ রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.