মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা বা কারও চাপের মুখে পড়ছেন কি না, তা জানতে চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রীর নিজ জন্মস্থান মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় তিনি এ বিষয়ে জানতে চান।
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন কি না, কাজে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না কিংবা কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করছেন কি না। জবাবে উপস্থিত কর্মকর্তারা জানান, তাঁদের দায়িত্ব পালনে কোনো সমস্যা নেই।
এ সময় মন্ত্রী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনগণকে সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.