
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সরাইল উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লস্কর তপু।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফুল করিম রিপন, সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা সভায় বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.