নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর মিডিয়া সেলে পাঠানো তথ্যের মাধ্যমে বিষয়টি জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
আটক মোস্তফা আলী চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোস্তফা আলী পাচারের উদ্দেশ্যে একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ নিজের কাছে রেখেছেন। পরে বিজিবির একটি টাস্কফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করে।
তিনি আরও জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা শিবলিঙ্গের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.