টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জব্দের পর পুড়িয়ে ফেলা হলো সরকারিভাবে নিষিদ্ধ চায়না জাল।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের খাল-বিল থেকে অভিযান চালিয়ে ১৬ টি জাল জব্দ করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ চন্দ্র বাছাড়ের নেতৃত্বে এই জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, "কারেন্ট জাল দিয়ে মাছ শিকার না করতে অনেকবার মাইকিং করা হয়েছে। এরপর জেলেদেরকে অফিসে ডেকে নিষিদ্ধ জাল ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে। কিন্তু জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার অব্যাহত রাখায় এই পদক্ষেপ নেয়া হয়েছে"।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.