পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাহিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলেখা শারমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, খানেপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন মোল্লা ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনের দীর্ঘ কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
আবেগঘন পরিবেশে আয়োজিত এ বিদায় সংবর্ধনায় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বিদায়ী প্রধান শিক্ষকের প্রতি শুভকামনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.