কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, মোড়কে অগ্রিম তারিখ লেখা এবং অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কালনা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও মোড়কে অগ্রিম তারিখ লেখার অভিযোগে সোয়াদ ফুডসের মালিক মাহমুদ আলীকে (৩৬) দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় মিন্টু বেকারির মালিক মহররম সরদারকে (৬২) অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-এর ১৮ ধারায় আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.